1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৮৮ Time View

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট। পর্যটন নির্ভর মালদ্বীপে গত মাসে সীমান্ত খুলে দেয়া হয়। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।

টুইটে মামুন আব্দুল গাইয়ুম বলেছেন, ‘পরীক্ষায় আমার কভিড-১৯ পজিটিভ এসেছে। সর্বশক্তিমান আল্লাহ আমার ও অন্যান্য অসুস্থদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।’

এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকাদের অন্যতম একজন ৮১ বছর বয়সী মামুন আব্দুল গাইয়ুম। প্রায় ৩০ বছর মালদ্বীপের ক্ষমতায় ছিলেন তিনি।

পরিবারের একটি সূত্র বলছে, সোমবার রাতে জ্বর আসার পর সাবেক এই প্রেসিডেন্ট চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে কভিড-১৯ পরীক্ষা করান। সেখানে রিপোর্ট পজিটিভ আসে।

তবে সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে ওই সূত্র। রাজধানী মালেতে নবনির্মিত ধারুমাভান্থা হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ