1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত, শুভশ্রীকে নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার দুপুর ২টায় নিজের টুইটার হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজ। এতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার ও তার ভক্তরা।
পরিচালক রাজ টুইটে লিখেন, আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু দুই বারই তার করোনা পরীক্ষার ফলাফলের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যান্য সদস্যরাও করোনা টেস্ট করিয়েছেন। এখনই চেষ্টার সময়।
এদিকে রাজ চক্রবর্তীর জন্য সময়টি বেশ কঠিন। কারণ রাজের ‘পরিণীতা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তসঃত্ত্বা। মাত্র কয়েক দিনের অপেক্ষার তাদের বাড়িতে নতুন অতিথি আসছে। সুখের সংবাদের অপেক্ষার মাঝেই রাজের এ দুসংবাদটি এলো।
এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিকসহ তার পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন পুরোপুরি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছে। সবার শরীরের এখন সুস্থ বলে জানা গেছে।
সম্প্রতি শুভশ্রীর বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়া কেউই উপস্থিত নেই। এছাড়া অভিনেত্রী মা হবেন বলে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হয়। সতর্কতার অংশ হিসেবে বাইরে থেকে আনা জিনিসপত্র ঠিকমতো স্যানিটাইজ করা হয়।
খাবারের সময় মানা হয় কড়া নিষেধাজ্ঞা। কিন্তু করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেলেন না রাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ