1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অনেকদিন পর অঙ্কিতার হাসিমুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭০ Time View

সুশান্তের মৃত্যুর পর থেকে নতুন করে বাঁচার উপাদান খুঁজছেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর দেড় মাস পর এই প্রথম হাসি মুখে দেখা গেল অঙ্কিতাকে। যেখানে দুই সদ্যোজাতকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মনিকর্ণিকা অভিনেত্রীকে। যদিও অঙ্কিতার কোলে থাকা ২ সদ্যোজাত কারা, সে বিষয় কিছু জানাননি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী।

তবে এই দুই সদ্যোজাতের হাজিরায় তাঁদের পরিবারে নতুন করে যেন প্রাণের সঞ্চার হল বলে মন্তব্য করতে দেখা যায় অঙ্কিতাকে। শুধু তাই নয়, অভিনেত্রীর কোলে ওই দুই জনকে দেখে তাঁকে ভালোবাসা জানাতে শুরু করেন অভিনেতা, অভিনেত্রীরা।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ভেঙে পড়েন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে ছুটে যান অঙ্কিতা। এমনকী, সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সামনে সেই ছবি উঠে আসে।

এসবের পাশাপাশি সুশান্তের হয়ে ক্রমাগত সুর চড়াতে দেখা যাচ্ছে অঙ্কিতাকে। এমনকী, সুশান্তকে মানসিক রোগী তকমা দিতেও নারাজ অঙ্কিতা। সুশান্তের মতো প্রাণোচ্ছ্বল একজন মানুষকে কীভাবে মানসিক রোগী হিসেবে তকমা দেওয়া যায়, তা নিয়ে পালটা প্রশ্ন তোলেন অভিনেত্রী। এমনকী, প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজতেন সুশান্ত। কখনও খাবার দেখে কখনও চকোলেট দেখে সুশান্ত খুশি হয়ে যেতেন বলেও মন্তব্য করতে শোনা যায় অঙ্কিতা লোখন্ডেকে। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ