1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নিরব-ইমনের সঙ্গে মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬৫ Time View

হালের আলোচিত অভিনেত্রী মিথিলাকে এবার পাওয়া যাবে একটি রেডিও শোতে। লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠান ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিওর এক ঘণ্টা’ অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে আসবেন। আজ ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে মিথিলার সঙ্গে জমজমাট আড্ডার এই সেশনটি।

‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিওর এক ঘণ্টা’ অনুষ্ঠানটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। শাকিব খানকে দিয়ে শুরুর পর এখন পর্যন্ত অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন আসিফ আকবর, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, মেহজাবীন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপন করেন দুই চিত্রনায়ক নিরব ও ইমন।

এবারের পর্বটি নিয়ে ইমন গণমাধ্যমকে বলেন, ‘চলতি ঈদে দর্শকদের জন্য এটি ছিল স্পেশাল আয়োজন। আমি আর ইমন উপস্থাপনা করছি। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। যারা যারা অতিথি হিসেবে এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের সঙ্গে থাকবেন প্রিয়মুখ মিথিলা। আশা করছি জমজমাট আড্ডা হবে। সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ