1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘দিশাকে ধর্ষণ করে হত্যা ও সুশান্তকে খুন করা হয়েছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

বলিউডে সুশান্ত এবং তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে আসছে একের পর এক নতুন মোড়। এবার ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নেতা এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী নারায়েন রানে অভিযোগ করেছেন, সুশান্তের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

সাথে তিনি আরও বলেন, ‘সুশান্তকেও হত্যা করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ কাউকে বাঁচাতে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন।’ সম্প্রতি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

তিনি বলেন, ‘মুম্বাই ও মহারাষ্ট্র পুলিশ চাইলেই এই বিষয়ের সুরাহা করতে পারেন, কিন্তু ক্ষমতাবান কাউকে বাঁচাতে তারা সেটি করছেন না।’ তিনি আরও বলেন, ‘ জুন মাসের ৮ তারিখ এবং ১৩ তারিখে হওয়া দুটি অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঐ অনুষ্ঠানে মহারাষ্ট্রের একজন বড় রাজনৈতিক নেতাও উপস্থিত ছিলেন।’

দিশার পোস্টমর্টাম রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পোস্টমর্টাম রিপোর্টে দিশার শরীরের গোপন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এ থেকে বোঝা যায় এটি আত্মহত্যা নয়।’

দুটি বিষয় একে অন্যের সাথে জড়িত উল্লেখ করে এই নেতা বলেন, ‘দিশার মৃত্যুর কারণ সুশান্তের জানা ছিল, তাই তাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেয়া হতো। কে সুশান্তকে হুমকি দিচ্ছিলেন, তা বের করা বড় কোনো বিষয় নয়।’ শেষে এই দুটি হত্যা মামলা কে সিবিআই’র হাতে তুলে দেয়ার আবেদন করেন নারায়েন রানে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ