1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মুম্বাই পুলিশের কেউ রিয়াকে সাহায্য করছেন, অভিযোগ সুশান্তের পরিবারের আইনজীবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৩ Time View

মুম্বাই পুলিশের কেউ একজন ক্রমাগত সাহায্য করে যাচ্ছেন রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে এবার এমনই বিস্ফোরক দাবি করলেন প্রয়াত অভিনেতা পরিবারের আইনজীবী বিকাশ সিং।
তিনি বলেন, রিয়া চক্রবর্তীদের বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের হওয়ার পরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া। পাটনা থেকে ঘটনার তদন্ত যেন মুম্বাইতে নিয়ে আসা হয়, সেই দাবিতেই রিয়া শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। এর থেকে প্রমাণিত হয় য়ে মুম্বাই পুলিশের কেউ একজন রিয়া চক্রবর্তীদের সাহায্য করছেন। তবে কে রিয়াকে সাহায্য করছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সুশান্তের বাবার আইনজীবী।
এদিকে বুধবার বিকেলে তড়িঘড়ি বৈঠকে বসেন মহারাস্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্ত করা হবে কি না, তা নিয়ে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কয়েক ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর অনিল দেশমুখ স্পষ্ট জানি দেন, সুশান্তের ঘটনায় সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই।
মঙ্গলবার পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। ভালবাসার নাম করে সুশান্তের কাছ থেকে কোটি কোটি আদায় করে নেওয়া এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। রিয়ার পাশাপাশি তাঁর বাবা, মা ভাই এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন কে কে সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ