1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭২ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান করোনা সংকটকালে জনপ্রশাসন মন্ত্রণালয় দক্ষতা ও সতর্কতার সাথে কাজ করে চলেছে। এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন। তারা সাহসিকতার সাথে জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে চলেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণেই এত প্রতিকূলতার মাঝেও দেশ সফলভাবে এগিয়ে চলেছে। এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেক দায়বদ্ধতা রয়েছে। তাই মন্ত্রণালয়ের অধীনস্থ সকলকে জনগণের জীবনমান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যদি সকলেই আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সময় মতো পালন করতে পারি, তাহলে যেকোনো সংকট পরিস্থিতি মোকাবেলা করে দেশকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে সক্ষম হবো। জনগণের কাছে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি সফল মন্ত্রণালয় হিসেবে তুলে ধরতে পেরেছি। এই সফলতা ধরে রাখতে হলে প্রতিটি দপ্তর ও সংস্থাকে আরো দ্রুততা, কর্মদক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’র (বিয়াম) মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ