1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিয়ে করে চলচ্চিত্রকে বিদায় জানালেন রেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ২০৭ Time View

ঢালিউডের নায়িকা রেসি বিয়ে করেছেন। চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থেও সঙ্গে গত ২২ জুন সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকা। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রেসির বিয়ে উত্তরার বাসায় সম্পন্ন হয় । বিয়ের পর রেসি নতুন কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রেসির বর তৌফিকুল ইসলাম সপরিবারে চট্টগ্রামে বাস করলেও তার আদিবাড়ি ঝিনাইদহ। মাঝখানের বেশ কয়েক বছর তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন বলে জানা গেছে।

রেসি ও পান্থ পূর্ব পরিচিত হলেও তাদের বিয়েটা হয়েছে পারিবারিক মধ্যস্থতায়। আগামী ডিসেম্বরে বড় করে আত্মীয়-পরিচিতজনদের নিয়ে ঢাকায় তাদের রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তাদের পারিবারিক সূত্রে জানিয়েছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রেসি ও পান্থের অস্ট্রেলিয়ায় স্থায়ী পরিকল্পনা আছে।

বিয়ের পর রেসি রেসি নতুর করে আর কোনো ছবিতে অভিনয় করবেন না। । স্বামী-সংসার নিয়েই তিনি বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। রেসির এটি দ্বিতীয় বিয়ে।

রেসি অভিনীত  মুক্তির অপোয় থাকা ছবির মধ্যে রয়েছে এফআই মানিকের পরিচালনায় ‘স্বামী ভাগ্য’ এবং সাজেদুর রহমান সাজুর পরিচালনায় ‘অন্তরে প্রেমের আগুন’। ছবি দুটিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন যথাক্রমে ডিপজল ও আমিন খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ