1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

রিজেন্টের এমডি মাসুদের ভায়রাসহ দুজন কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪০ Time View

মাদক আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার প্রাইভেটকার চালক মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে একদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত শুক্রবার দুপুরে তাদের দুজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ও তার গাড়িচালক মাহমুদুল হাসানকে আটক করে র‌্যাব-১। এ সময় গিয়াসের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা এবং রিদম ট্রেডিংয়ের নামে ডাচ-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২৯-৫০১৫) তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ১২০ পিস ইয়াবা পাওয়ায় চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়।পরে রাতে র‌্যাব-১-এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী হয়ে মাদক আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ