1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা আয়ারল্যান্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৫ Time View

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন কার্টিস ক্যাম্পার ও জোনাথান গার্থ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি স্টুয়ার্ট টম্পসন ও শেন গেটকেটের। চোটের জন্য ছিটকে গেছেন ডেভিড ডেলানি। এই দলে ৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে।

ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ জুলাই সাউদাম্পটনের এজেস বোলে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। মূল লড়াইয়ের আগে ২১ ও ২৪ জুলাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এউইন মরগানরা।

সিরিজ শুরু হবে ৩০ জুলাই। পরের দুই ম্যাচ হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সাউদাম্পটনে দর্শকশূন্য গ্যালারিতে। এর আগে বৃহস্পতিবার ২৪ জনের অনুশীলন ক্যাম্পের দল দেয় ইংল্যান্ড।

আগামী ১৮ জুলাই চার্টার্ড বিমানে সাউদাম্পটনে যাবে অ্যান্ডি বালবার্নির দল। সেখানে ২২ জুলাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৬ জুলাই খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।

আয়ারল্যান্ডের ২১ সদস্যের দল:

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, পিটার চেইস, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথান গার্থ, টাইরন কেইন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‌্যানকিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।

ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি:

১ম ওয়ানডে- ৩০ জুলাই, সাউদাম্পটন

২য় ওয়ানডে- ১ আগস্ট, সাউদাম্পটন

৩য় ওয়ানডে- ৪ আগস্ট, সাউদাম্পটন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ