1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

এবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। সোমবার তার করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি এমপি-মন্ত্রী ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. মির্জা বলেছেন, তিনি করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন। তবে করোনা সংক্রমণ রোধে সব ধরনের পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করে আসছিলেন বলে জানিয়েছেন।
এক টুইট বার্তায় পাক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছি এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। আমার মৃদু উপসর্গ দেখা দিয়েছে।
দেশের ক্রান্তিকালে ভালো কাজ অব্যাহত রাখতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. মির্জা। তিনি বলেন, আপনারাই বিশাল ব্যবধান তৈরি করছেন। আপনাদের নিয়ে আমি গর্বিত।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের এই স্বাস্থ্যমন্ত্রী সরকারের সম্মুখ সারিতে থেকে মোকাবিলা কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। প্রত্যেকদিন দেশটির করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি।
গত শুক্রবারের দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে পাক এই মন্ত্রী স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান। পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের ভাইস প্রেসিডেন্ট কুরেশিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পর দেশটির সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে মনে করা হয়।
পাকিস্তানের বেশ কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; ইতোমধ্যে যাদের বেশ কয়েকজন মারাও গেছেন। সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৪ লাখ ৭৬২ জন। সূত্র: পিটিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ