1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

পাকিস্তানও যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে! অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন দিচ্ছে চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৭ Time View

ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। আর দেশটির যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে পাকিস্তান।

জানা গেছে, পাকিস্তানকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। মুখে বলা হচ্ছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে ওই ড্রোনগুলো ব্যবহার করা হবে।

কিন্তু ভারতের রাজনৈতিক বিষেজ্ঞরা মনে করছেন, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তাছাড়া গোদার বন্দরে ঘাঁটি গেড়ে আছে চীনের নৌবাহিনী।

এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে কোমর বেঁধে নেমেছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে।

ফলে উপমহাদেশে উত্তেজনা যে ক্রমশ বেড়ে যাচ্ছে, তার আঁচ এবার বেশ টের পাওয়া যাচ্ছে। দুই পক্ষই নিজেদের অস্ত্রে শান দিতে শুরু করেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে বেইজিং। প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে। ড্রোনগুলো উইং লুং টু-এর অত্যাধুনিক রূপ। পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে।

উইং লুং টু আসলে অস্ত্রবাহী ড্রোন, যা একসঙ্গে ১২টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও ওস্তাদ উইং লুং টু। এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেইজিং। এবার সেই তালিকায় পাকিস্তানের নাম যোগ হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ