1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিমান সংঘর্ষ, বেশ কয়েকজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

মাঝ আকাশে দুইটি বিমান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংঘর্ষের পর ইডাহো এলাকার একটি লেকের উপর ভেঙে পড়েছে দুটি বিমান। দু’জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।।

লেকের জলে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুটি বিমান। শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন নিজে বিমানচালক। তিনি বলেন, একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের জলে ডুবে যায়।

বিমান দুটি খণ্ড বিখণ্ড হয়ে লেকের পানিতে পড়ে থাকতে দেখা যায়।পরে মৃতদেহও পানিতে ভাসতে দেখা গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নেমেছেন মার্কিন উপকূলরক্ষী বাহিনী। দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ