1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

চীনের সঙ্গ না ছাড়লে পাকিস্তানকে একঘরে করবে সারা বিশ্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৭ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান যদি শিগগিরই চীন সংক্রান্ত নীতিতে বদল না আনে তাহলে গোটা বিশ্ব ইসলামাবাদকে বেইজিংয়ের সঙ্গে একঘরে করবে বলেও সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীন যেভাবে হিমালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশই অসন্তুষ্ট হয়েছে বলে মনে করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তারা অনুভব করতে পেরেছে যে করোনার কারণে চীনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। তাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীন নীতিতে পরিবর্তন আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরকে। অবিলম্বে ইমরান খানের সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়িত করতে বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাকিস্তানি বিমানকে ইউরোপের মাটিতে নামতে দিচ্ছে না। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা।

এই ঘটনা পাকিস্তানের চীনকে অন্ধভাবে সমর্থনের ফল বলেই মনে করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শুধু তাই নয়, ভারতের প্রতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন চীনকে একঘরে করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর পেয়েছেন তাঁরা।

সূত্র: সংবাদপ্রতিদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ