1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ট্রাম্পের পরিবারে ঢুকে গেছে করোনা, ছেলের প্রেমিকা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফয়লে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই আইসোলেশনে রয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা সংক্রমিত জানার পর ডোনাল্ড ট্রাম্প যেন সংক্রমিত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে ট্রাম্পের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হননি। তার পরেও তিনি আইসোলেশনে রয়েছেন। ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন এই নারী।

এর আগে ট্রাম্পের সংস্পর্শে যাওয়া দু’জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৯০ হাজার পাঁচশ ৮০ জন এবং মারা গেছে এক লাখ ৩২ হাজার একশ একজন।

সূত্র : নিউইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ