1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সিনিয়র সচিব হলেন মোহসীন চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪০ Time View

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিনিয়র সচিব করেছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে আজ রবিবার (১৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সচিব করার পর তাকে আগের কর্মস্থল অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সিনিয়র সচিবের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবের মাঝামাঝি। এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।
১৯৮৫ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহসীন। ১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্ম নেওয়া মোহসীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। পরে ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ