1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫ চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ এনপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন বাংলাদেশি গবেষক, কৃষিতে নতুন সম্ভাবনা

দেশবাসী তত্ত্বাবধায়ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে: নাসিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৭১ Time View

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তত্বাবধায়ক সরকারের দাবি  কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। দেশবাসী এ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে’।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুদ্দিন-মঈনুদ্দিনের রাজত্ব পুণরায় স্থাপনের কোনো ইচ্ছাই নেই জানিয়ে তিনি বলেন, ‘তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে দেশবাসীর মতের প্রতি অশ্রদ্ধা জানানো সম্ভব নয়’।

বিরোধী দলের অতীত অত্যাচার নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আবারও দেশকে রাজনীতিবিদ শূণ্য করতে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনের নামে হত্যা, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও শুরু করেছে।’

নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে ধংসাত্বক রাজনীতির পথ পরিহার করে সংসদে আসুন।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও বক্তব্য দেন, সাবেক সভাপতি রেফাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আসলাম উদ্দিন, আল আমিন, জিয়াউল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ