1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

‘বাড়তি ভাড়া আদায়কারী গণপরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪০ Time View

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন মালিক ও শ্রমিক যারা আছেন, সবাইকে বলব, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্যকারী এসব পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) নিজের সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় যারা স্বাস্থ্যবিধি মানবে না, তারাসহ যেসব পরিবহন বাড়তি ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে বিআরটিএ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ লাইনসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

হাসপাতালে করোনা রোগীদের সঙ্গে বিরূপ আচরণেরও সমালোচনা করেন কাদের। বলেন, কিছু কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে। আমি আশা করব, আপনারা আরো মানবিক হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ