1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ফোনালাপে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প জানান, ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করতে পারেন।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন, ‘আসল বস কে’। এ মন্তব্যে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন। তবে এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন।

আগামী এই সফরটি হলে, ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মতে, বিবি (নেতানিয়াহুর ডাকনাম) প্রায় সব বিষয়েই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ