1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি

জর্ডানের বাদশার ‘বড় যুদ্ধ হবে’ হুমকিতে উদ্বিগ্ন ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৭৮ Time View

অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার চেষ্টা করা হলে ভয়াবহ এক যুদ্ধের সূচনা ঘটতে পারে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। তাঁর এমন হুমকির পর দখলদার ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের জাতীয় টিভি চ্যানেল ‘কান’ এক প্রতিবেদনে বলেছে, জর্ডানের বাদশা যে সুরে কথা বলেছেন তা উদ্বেগজনক। তাঁর হুমকিকে উড়িয়ে দেওয়া যায় না।

শুক্রবার জার্মানির ডার স্পাইজেল ম্যাগাজিনকে এক সাক্ষাতকার দিয়েছেন জর্ডানের বাদশা আবদুল্লাহ। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরণের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গেই এ সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

তিনি স্বাধীন ফিলিস্তিন গড়ার ওপর গুরুত্বারোপ করেন। জর্ডানের রাজা বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাই সর্বোত্তম পথ।

ইসরায়েলি টিভি চ্যানেল বলেছে, পশ্চিম তীরকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পরিকল্পনা উত্থাপিত হওয়ার পর থেকেই জর্ডানের রাজা গরম সুরে কথা বলছেন। রাজার অবস্থানের প্রতি সেদেশের জনগণেরও সমর্থন রয়েছে।

এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে তা হবে বিপর্যয়কর। এ ধরণের পদক্ষেপের ফলে সরাসরি আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হবে বলে তিনি মন্তব্য করেন।

দখলদার ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত অংশকে আনুষ্ঠানিকভাবে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষসহ সব ফিলিস্তিনি দল ও সংগঠন এ ধরণের পরিকল্পনার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র- পার্স টুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ