1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আলো জ্বলবেই : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৭৫ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আলো জ্বলবেই। করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃণমূল পর্যায়েও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক এমনকি সাংবাদিকেরাও মাঠে যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে গিয়ে পুলিশ, চিকিৎসক ও সাংবাদিক ইতোমধ্যেই জীবন দিয়েছেন। কৃতজ্ঞ জাতি করোনা যোদ্ধা এই ভাইদের কথা চিরদিন স্মরণ রাখবে।গতকাল সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও নি¤œ আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবেনা। সরকার নি¤œ আয়ের মানুষের জন্য সারাদেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন। অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে দেশের সকল ধর্ম, বর্ণ ও মানুষের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা জাহাঙ্গীর আলম, আ. লীগ নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ