1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫ চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ

বাংলাদেশ উন্নয়নের মডেল: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১৭১ Time View

দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র একদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে মন্তব্য করেছিল। সে দেশ আজ বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা গণমিলনায়তন হলে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সুরঞ্জিত সেন বলেন, “উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তাদের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে এবং গুরুপদ রায়ের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহেল আহমদ, নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধার সন্তান গুলাজার আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ