1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী

৫ কোটি মানুষের ‘ই্মিউনিটি টেস্ট’ করবেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৯ Time View

যুক্তরাজ্য সরকার অনুমোদিত একটি ‘ম্যাস র‌্যাপিড টেস্টিং কনসোর্টিয়াম’ শুরু করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা এটাকে ইমিউনিটি টেস্টের ক্ষেত্রে এক যুগান্তকারী মূহুর্ত বলে দাবি করেছেন। এই প্রকল্পে ৫ কোটি মানুষের ইমিউনিটি টেস্ট করা হবে।

রবিবার ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সরকার ৫ কোটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার উদ্যোগ নিয়েছে। সেখানে দেখা হবে যে কারো করোনভাইরাস হয়েছে কি-না।

কনসোর্টিয়ামের বিজ্ঞানীরা বলেছেন যে, জুনের মধ্যে ১০ লাখ পিনপ্রিক টেস্ট কিট পাওয়া যাবে, যার প্রতিটির জন্য ১০ ডলার ব্যয় হবে এবং ২০২১ সালের মধ্যে ৫ কোটি মানুষের ইমিউনিটি পরীক্ষা করা হতে পারে।

রক্তের একটি ছোট্ট নমুনা নিয়ে এই পরীক্ষা করা হবে। মাত্র ২০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। পরীক্ষাগুলোতে সংক্রামিত রোগীদের রক্ত ​​বিশ্লেষণ করে ফলাফল তৈরি করা হবে। এমনকি যাদের মাঝে কোন লক্ষণ নেই তাদেরও এই পরীক্ষায় করোনা সনাক্ত হবে।

টেস্টিং কনসোর্টিয়ামের প্রধান জোনাথন অ্যালিস রবিবার বলেছেন, ‘মানুষের যেসব ক্ষেত্রে অ্যান্টিবডি রয়েছে সেগুলোর শতভাগ আমরা বাছাইয়ের কাছাকাছি। এখন এটির উৎপাদন প্রক্রিয়া কিভাবে বাড়ানো যায় সেটাই প্রশ্ন।’

স্বাস্থ্যমন্ত্রী লর্ড বেথেল বলছিলেন, ‘আমাদের নির্মাতারা কিভাবে কভিডের চ্যালেঞ্জের মোকাবেলায় দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এটি তার একটি দুর্দান্ত গল্প, এবং আমি আশাবাদী যে এই পণ্যটি এই ভয়াবহ রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে প্রভাব ফেলবে।’

একটি সরকারী সূত্র বলছিল, ‘এটি গেম চেঞ্জার হতে পারে – ভাইরাসকে আরো জোরালোভাবে ফিরে আসা প্রতিরোধ করতে এটা একটি যুগান্তকারী মুহূর্ত।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৩১৯ জনের।

সূত্র- লন্ডন লাভস বিজনেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ