1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১০৬ Time View

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সোমবার এক মোটরসাইকেল বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। নিহত তিনজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যেও শিক্ষার্থীর সংখ্যাই বেশি বলে পুলিশ জানায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার জানান, আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় শহরতলীতে অবস্থিত জিন্নাহ টাউনের একটি আইটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে অপর এক পুলিশ কর্মকর্তা আকবর শাবানি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যাওয়ার সময় বোমা হামলার শিকার হয়। আহতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, খনিজ তেল ও গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া সম্প্রদায় এবং বালুচ গোষ্ঠীর মাঝে তীব্র বিরোধিতা বিদ্যমান।

তবে এখনো পর্যন্ত কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে পাকিস্তানের অভ্যন্তরে সৃষ্ট সহিংস পরিস্থিতির জন্য বিদ্রোহী দমনে সেনাবাহিনীর গণহারে আটক এবং আইন বহির্ভূত কর্মকা-কেই দায়ী করেছে মানবাধিকার সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ