1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী

১২৫০ কর্মহীন শ্রমিককে খাবার দিলেন পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৭৯ Time View

নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার এক হাজার  ২৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮০০ জন এবং জুড়ী উপজেলার ৪৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়। 

এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেওয়া হয়। জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে আজ বৃহস্পতিবার ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

খাদ্যদ্রব্য বিতরণ বিষয়ে পরিবেশ মন্ত্রী জানান, তাঁর নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকবে না। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে এসব ত্রাণ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এর আগে গত সপ্তাহে পরিবেশ মন্ত্রী নিজের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকার এক হাজার ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ