1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

করোনা চিকিৎসায় নিয়োজিত দেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮২ Time View

সাত দিন করোনার সঙ্গে লড়াই করে হেরে গেলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপক। আইসিইউতে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৭ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
শনাক্ত হওয়ার পর সিলেটের বিশেষায়িত করোনা হাসপাতাল শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। সেখান থেকে ৯ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই চিকিৎসক।
কুর্মিটোলা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, তাঁকে ওই হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার আওতায় রাখা হয়েছিল। উন্নত বিশ্বে করোনা চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেসব ওষুধ তাঁর ওপর প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁর সংক্রমণ অস্বাভাবিক দ্রুততায় বেড়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। একপর্যায়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যান তিনি।
এ ঘটনার মধ্য দিয়ে দেশে এই প্রথম করোনা চিকিৎসায় নিয়োজিত কোনো চিকিৎসকের মৃত্যু হলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ