1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আরো ৬৯৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৮২ Time View

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়শ ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ছয়শ ৬৭ জন, ওয়েলসে ১৫ জন, স্কটল্যান্ডে ৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ছয়জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার তিনশ ৪৪ জনে।

এর আগে গতকাল রবিবার যুক্তরাজ্যে করোনায় সাতশ ১০ জনের মৃত্যু হয়। আর শনিবার করোনায় মৃত্যু হয় নয়শ জনের মতো। গত দু’দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে দেশটিতে। তবে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৮৮ হাজার ছয়শ ২১ জনের শরীরে পাওয়া গেছে করোনা।

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের যে ক’টি দেশ সবচেয়ে বেশি জর্জরিত, তার মধ্যে অন্যতম ব্রিটেন। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন করোনায়। এরই মধ্যে দেশটিতে বডি ব্যাগের সঙ্কট দেখা দিয়েছে।

বিছানার চাদর কিংবা কাপড়ে মুড়ে নিতে হচ্ছে করোনায় মৃতদের লাশ। সেখানকার অবস্থা এতোই নাজুক যে, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার জন্য জিপার্ড বডি ব্যাগও মিলছে না। বিছানার চাদর ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক স্বাস্থ্যকর্মী।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে। স্পেন, ইতালির পর এখন সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে। দেশটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যায় ইউরোপের সব দেশকে ছাড়িয়ে যেতে পারে ব্রিটেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ