1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

ভারত ওষুধ পাঠাবে বলায় মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৫০ Time View

করোনাভাইরাস থাবা বসিয়েছে পুরো বিশ্বে।এই ভাইরাসে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ বহু দেশ। দু’দিন আগে অনেকটা হুমকির সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হাইড্রোক্সিক্লোরোক্যুইন না পাঠালে ভারতকে দেখে নেবে যুক্তরাষ্ট্র।হঠাৎ সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প।
ভারত হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোদি সত্যিই একজন দুর্দান্ত ব্যক্তি। এমন তারিফের পাশাপাশি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া যে কতটা ভালো তাও বোঝানোর চেষ্টা করলেন তিনি।

সম্প্রতি করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রপ্তানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নিতে ভারতকে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। সেই আবেদনে সাড়া দেয় ভারত।

করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে কিছু দেশে হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

এরপরেই এই বিষয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ