1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

করোনার ওষুধ বানাবেন সাজাপ্রাপ্ত আসামি, ল্যাবে কাজ করার সুযোগ চেয়ে আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৯ Time View

তিনি মার্টিন শেকরেলি, আমেরিকায় ‘ফার্মা ব্রো’ হিসেবে সবার কাছে সমাধিক পরিচিত। শুরুতে কুখ্যাতি অর্জন করেন এইচআইভির ওষুধের দাম ৫ হাজার গুণ বাড়িয়ে। প্রতিটি ট্যাবলেটের দাম ১৩.৫০ ডলার থেকে বাড়িয়ে করেছিলেন ৭৫০ ডলার। ৩৭ বছরের এ কর্মকর্তা হেজ ফান্ড নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে ২০১৮ সালে সাতবছরের সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছেন।

এ সপ্তাহে তার আইনজীবী বেন ব্রাফম্যান বলেন, শেকরেলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তাকে তিনমাসের জন্য মুক্তি দিতে, যাতে তিনি করোনার ওষুধ তৈরীতে ল্যাবে কাজ করতে পারেন। এ ক্ষেত্রে সরকারের কড়া নজরদারি থাকতে পারে। ব্রাফম্যান এক বিবৃতিতে বলেন, আমি আগে থেকেই বলে আসছি যদি তাকে ল্যাবে কাজ করার সুযোগ দেয়া হয় তবে ক্যান্সারের ওষুধও আবিষ্কার করতে পারেন তিনি। করোনাভাইরাসের ওষুধ উদ্ভাবনেও তিনি বিজ্ঞানীদের অনেক ভালো সহযোগিতা দিতে পারেন।

মার্টিন শেকরেলি দাবি করেছেন, করোনা মহামারি প্রতিরোধে ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলো যে প্রচেষ্টা করছে তা যথেষ্ট নয়। তিনি বলেন, কভিড-১৯ এর ওষুধ আবিষ্কার হওয়া পর্যন্ত কম্পানিগুলোকে অবশ্যই ল্যাবে পড়ে থাকতে হবে।

তিনি বলেন, ‘বহু ওষুধ কম্পানির সঙ্গে আমি কাজ করেছি, অনেক নতুন নতুন ওষুধ উদ্ভাবন করেছি। এমনকি আমি গুটিকয় নির্বাহীর অন্যতম, ওষুধ উদ্ভাবনের সব ধরনের দিক নিয়ে যার অভিজ্ঞতা রয়েছে। ফলে মহামারি ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারি আমি’

সূত্র: এনবিসি নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ