1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনা ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪৪ Time View

জরুরি অবস্থা ঘোষণা করার পরিকল্পনা আগেই করা হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় অবশেষে জাপানের রাজধানী টোকিওসহ একাধিক জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ মারণ এই ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এরই মধ্যে জাপানে ৮৫ জনের মৃত্যু হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে টোকিওতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জানা গেছে, শুধু টোকিওতেই হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের পথে হেঁটে গোটা দেশেই লকডাউন ঘোষণার পথে যাবেন না প্রধানমন্ত্রী শিনজো আবে। সাধারণ মানুষকে করোনার সংক্রমণ সম্পর্কে আরো সচেতন করা হবে। প্রথমত মানুষকে বাইরে না বেরিয়ে বাড়িতে থাকার আহ্বান জানানো হবে। সমস্ত বাণিজ্যিক কাজকর্ম বন্ধ করা হবে।

মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা ঘোষণা করলে, সেদেশের চিত্রটাও বদলাতে বাধ্য। করোনাভাইরাসের আক্রমণের জেরে জাপানে অর্থনৈতিক মন্দার পরিবেশ তৈরি হয়েছে। মন্দার হাত থেকে বাঁচতে ব্লুপ্রিন্ট তৈরি করেছে জাপান সরকার। অর্থনৈতিক মন্দা এড়াতে একশো বিলিয়ন ডলারের বিশেষ প্যাকেজের ঘোষণা সম্ভবত চলতি সপ্তাহেই ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ