1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

করোনা চিকিৎসায় ৬টি ফিল্ড হাসপাতাল তৈরী করল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

ইরানে ৫৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ২০ হাজার ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার লক্ষ্যে ছয়টি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হাসপাতাল তৈরি করেছে।

আইআরজিসি’র ‘নাজাফ আশরাফ’ ঘাঁটির কমান্ডার মোহাম্মাদ নাজার আজিমি তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে এ তথ্য জানান।

নাজার আজিমি বলেন, ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে আইআরজিসি। দেশের ছয়টি আলাদা স্থানে প্রাণঘাতী এ রোগের চিকিৎসায় আইআরজিসি ওই ছয়টি হাসপাতাল স্থাপন করেছে বলে জানান কমান্ডার আজিমি।

নাজাফ আশরাফ ঘাঁটির কমান্ডার আরো বলেন, তার বাহিনীতে কর্মরত চিকিৎসকদের পাশাপাশি অবসরে যাওয়া আইআরজিসি’র বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োগ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পরপরই এই রোগ মোকাবিলার কাজে আইআরজিসি’সহ সবগুলো সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারকে সহযোগিতা করাসহ এসব বাহিনীর হাসপাতাল ও চিকিৎসকদেরকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ