1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

অবশেষে শাহরুখ-ক্যাটরিনা জুটির প্রথম ছবির নাম চূড়ান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১৬১ Time View

শাহরুখ ও ক্যাটরিনাকে নিয়ে নতুন ছবির শুটিং প্রায় শেষ করলেও ছবির নাম ঠিক করা নিয়ে দ্বিধায় ছিলেন বলিউডের পরিচালক ইয়াশ চোপড়া। ছবির শুটিং শুরুর প্রায় ৭ মাস পর ছবিটির নাম চুড়ান্ত করেছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে ‘ইয়ে কাহা আ গ্যায়ে হাম’।

শাহরুখ ও ক্যাটরিনা জুটির প্রথম ছবিটির নাম নিয়ে বিভিন্ন সময় নানা কথা। লন্ডন প্রবাসী তরুণ ও তরুণী প্রেমের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হওয়ায় অনেকেই ধারণা করেছিলেন ছবির নাম হবে ‘লন্ডন ইশক’। তবে এতো সাধারণ নাম ইয়াশ চোপড়ার পছন্দ হয় নি। তিনি তার নতুন ছবির জন্যে এমন একটি নাম খুঁজছিলেন যা শুনেই প্রেমের গভীরতার ছাপ ফুটে উঠে। অনেক যাচাই-বাছাইয়ের পর তিনি খুঁজে পান উপযুক্ত নাম। আর তা হল ইয়াশ চোপড়ার তুমুল জনপ্রিয় ছবি ‘ছিলছিলা’র একটি গানের প্রথম লাইন ‘ইয়ে কাহা আ গায়ে হাম’।

প্রডাকশন হাউজ সূত্রে জানা যায়, ছবির নাম নিয়ে ইয়াশ চোপড়া ও আদিত্য চোপড়া অনেকদিন থেকেই চিন্তা করছেন। কিন্তু কোন নামই ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি তাদের। হঠাৎ অমিতাভ,জয়া ও রেখার অভিনীত সুপারহিট ছবি ’ছিলছিলা’-এর একটি গানের কথার সঙ্গে ছবির গল্পের মিল খুঁজে পান। তাই জনপ্রিয় এ গানের প্রথম লাইনটিকেই ছবির নাম হিসেবে বেছে নিয়েছেন।

ইয়াশ রাজের রোমান্টিকধর্মী ছবি ‘ইয়ে কাহা আ গ্যায়ে হাম’ এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। ছবির বেশিরভাগ শুটিং শেষ করা হয়েছে লন্ডনে। চলতি বছর দিওয়ালি উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালনক ইয়াশ চোপড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ