1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

মাদারগঞ্জ বিএনপির অর্ধশত নেতাকর্মী আ.লীগে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১৬২ Time View

মাদারগঞ্জে জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপির হাত ধরে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শুক্রবার মাদারগঞ্জ উপজেলা সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ওই বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি।

সভা শেষে মির্জা আজম এমপির হাত ধরে উপজেলা বিএনপির সদস্য আব্দুল হালিম মেম্বার ও বিএনপি নেতা আজিজুল হকের নেতৃত্বে অর্ধশত বিএনপির নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এ সময় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সহ-সভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মিরণ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ