1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫ চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ

সমনের জন্য খুঁজে পাওয়া যাবে না: ফখরুল সম্পর্কে হুদা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১৯৮ Time View

বিএনপি থেকে পদত্যাগ করা নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন,  ‘ভেতরের কিছু কিছু আবর্জনা বিএনপির মতো প্রবাহমান নদীকে নালায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সেই নালার জন্য একটি খড়কুটাই যথেষ্ট।’

শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তার এ বক্তব্য মূলত শনিবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিএনপি একটি প্রবাহমান নদী, এতে কিছু খড়কুটা ভেসে গেলে নদীর কিছু যায় আসে না’ শীর্ষক বক্তব্যেরই জবাব।

ওই বক্তব্যে বিএনপি থেকে ব্যারিস্টার হুদার পদত্যাগের ঘটনাকেই কটাক্ষ করেন ফখরুল।

মির্জা ফখরুলের সমালোচনা করে ব্যারিস্টার হুদা বলেন, ‘বিশাল একটি দলের মহাসচিব হিসেবে একজন নগণ্য কর্মীর (হুদা) বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা বাঞ্ছনীয় নয়। ভারপ্রাপ্ত মহাসচিবের এরূপ দায়িত্বহীন বক্তব্য কতখানি তার প্রত্যাশিত পদের যোগ্যতা প্রমাণ করে তা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষতিপূরণ চেয়ে মানহানির একটি  মামলা করলে এ ধরনের ভারপ্রাপ্তদের সমন দেওয়ার জন্যও খুঁজে পাবেন না আদালত। আশা করি তিনি মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের দায়িত্বহীন মন্তব্য থেকে বিরত থাকবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ