1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াতে সম্মত মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা: ট্রাম্প ইরানের হামলার পর নিজেদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক জানাল সৌদি আরব ইরানের হামলা থেকে বাঁচতে মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা

খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিদেশ সফরে: মায়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১৩২ Time View

বিরোধীদলীয় নেত্রী রাজনীতির মাঠ ছেড়ে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হবেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবির প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু ম্মৃতি পরিষদ আয়োজিত এ সভায় তিনি বলেন, বিএনপি মুখে স্বাধীনতা- গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে ভুলে যায়। যারা দেশের মানুষের জন্য কাজ করবে, জনগণ তাদেরই ভোট দেবে।

নির্বাচন এ সরকারের অধীনেই হবে, আর  আওয়ামী লীগ আল্টিমেটামকে কেয়ার করে না বলেও উল্লেখ করেন তিনি।

সংগঠনের উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ