1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের: রাসিক প্রশাসক বিদেশের কারাগারে ১৫ হাজারের বেশি বাংলাদেশি, মিলছে না পর্যাপ্ত সরকারি সহযোগিতা কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডে কমবে অর্থনৈতিক দুশ্চিন্তা: চিফ হুইপ কাউকে মনোনয়ন দিইনি, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: মীর শাহে আলম ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান ফ্লপ ‘ডিগার’ : ২০০০ কোটি টাকা লোকসানের মুখে টম ক্রুজের সিনেমা এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু হচ্ছে আজ আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত: ক্যামেরন গ্রিন

করোনায় লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫৫ Time View

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গরীর দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মতো এ ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনো রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস।

একইসঙ্গে বিশ্বব্যাংক আইএমএফের মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৮২টি দেশে। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৩১ জন। মারা গেছেন ১০ হাজার ৪০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ