1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ঢাকা সিটি নির্বাচনের পর সন্দেহ অনেকটাই দূর হয়েছে : সিইসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কা ছিল তা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা মেজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আজ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম চৌধুরী।

প্রার্থীদের পোলিং এজেন্টকে নিজ দায়িত্বে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে সিইসি বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পোলিং এজেন্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পোলিং এজেন্টদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রায়ই আমরা একটি অভিযোগ পাই যে এজেন্টদের কেন্দ্র থেকে কোন একটি পক্ষ বের করে দিয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে তদন্ত করে সত্যতা পাওয়া যায়না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্টকে আসেনি। আমি প্রার্থীদের বলবো আপনারা দায়িত্বশীল এজেন্ট বাছাই করে কেন্দ্রে পাঠান। কেন্দ্রের ভিতরে তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ নিবে।‘

জাল ভোট দেওয়ার সুযোগ না থাকায় ইভিএমকে একটি সফল উদ্যোগ উল্লেখ করে কে এম নূরুল হুদা ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ