1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিনন্দন জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমাদের খেলোয়াড়দের টিম-স্পিরিট ও ক্রীড়া-নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

তিনি আরো বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফসল।

এ ছাড়াও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

গতকাল বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটে পরাজিত করে ২-০-তে সিরিজ জয় করে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ