1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে।

তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দয়া করে করোনাভাইরাস মোকাবেলার জন্য সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করুন।

প্রধানমন্ত্রী একই সাথে করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারণ সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ রয়েছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী উদ্বেগ হিসাবে উপস্থিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই বিষয়টি চব্বিশ ঘন্টা পর্যবক্ষেণ করছি এবং এ ক্ষেত্রে যে কোনও সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমানে অনেক দেশই অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।

করোনাভাইরাস প্রথমে চীনের উহানে ধরা পড়ে এবং এখন বিশ্বের ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

এই রোগে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছে এবং তিন হাজার চারশ’রও বেশি লোক প্রাণ হারিয়েছে। অবশ্য সংক্রমিত লোকদের অর্ধেক ইতোমধ্যে আরোগ্য লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ