1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ভারতের পাসপোর্ট নিয়ে সৌদিতে, বিপাকে বাংলাদেশি তরুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতেন রিপন দেবনাথ (২৫)। ছয় বছর আগে অবৈধভাবে ঢাকা থেকে ভারতে গিয়ে ২০১৪ সালে ভারতের পাসপোর্ট নেন। ওই পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। তারপর নিয়োগদাতাদের নিপীড়নের শিকার হয়ে ভারতে ফিরে গিয়ে আটক হলেন।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্টে রিয়াদে শ্রমিকের কাজ নেন তিনি। কিছুদিন পর নিয়োগদাতাদের নিপীড়নের শিকার হন। তার পাসপোর্ট কেড়ে নিয়ে সামান্য খাবার দিয়ে একটি ঘরে আটকে রেখেছিল নিয়োগদাতারা। এমনকি তাকে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, সেটাও তাকে দেওয়া হয়নি।

অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে গিয়ে ভারতের দূতাবাসের দ্বারস্থ হন রিপন। সেখানকার কর্মকর্তারা তার কাছে ভারতের জরুরি পাসপোর্ট পেয়ে বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার জন্য টিকিট বুক করে দেন।

পরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পুলিশ জানায়, ভারতের বিভিন্ন জায়গায় থেকেছেন রিপন। এর পর একটি জাল জন্মসনদ গ্রহণ করেছেন।

পরে ড্রাইভিং লাইসেন্সও জোগাড় করে নেন। অবশেষে হায়দরাবাদ গিয়ে ওই পাসপোর্ট তৈরি করেন। যারা তাকে এসব তৈরিতে সাহায্য করেছে তাদেরকে আটকের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ