1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ওয়াশিংটনে করোনা ভাইরাসে দ্বিতীয়জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার। রবিবার রাতে ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সিটল এবং কিং কাউন্টির স্বাস্থ্য বিভাগ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ৭০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন। এর আগে গত শুক্রবার ৫০ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়।

তারা দু’জনেই একেবারে নাজুক পরিস্থিতির মধ্যে ছিলেন। ওয়াশিংটনের কির্কল্যান্ডের এভারগ্রিন হেলথ ক্লিনিকে তারা চিকিৎসাধীন ছিলেন। যুক্তরাষ্ট্রে তারা দু’জনই কেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এখন পর্যন্ত ওয়াশিংটনে মোট ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ