1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

‘গো ব্যাক অমিত শাহ’, কালীঘাটে অমিত শাহকে কালো পতাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

রবিবার কলকাতায় পৌঁছানোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও উঠেছে। অন্যথা হল না কালীঘাটেও। মন্দিরে যাওয়ার পথেও কালো পতাকা দেখানো হল তাঁকে। উঠল স্লোগানও।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার শহিদ মিনারের সভা সেরে কালীঘাটে পুজা দিতে যাওয়ার কথা ছিল অমিত শাহর। তাই অশান্তির আশঙ্কা করে আগেভাগেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। বন্ধ রাখা হয়েছিল সমস্ত দোকান। নির্দিষ্ট দূরত্বের মধ্যে দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু তা সত্ত্বেও কালীঘাটেও বিক্ষোভের মুখে পড়তে হল অমিত শাহকে। তিনি কালীঘাটে পৌঁছতেই ‘গো ব্যাক’ স্লোগান ওঠে মন্দির সংলগ্ন এলাকায়। মন্দিরের রাস্তাতেও লেখা দেখা যায় ‘গো ব্যাক’। পাশাপাশি, কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

তবে অশান্তি-বিক্ষোভ এড়িয়ে মন্দিরে প্রবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ম মেনে পুজা দেন। আরতিও করেন তিনি। পুজা সেরে ইতিমধ্যেই মন্দির থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন শাহ।

প্রসঙ্গত, রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ কলকাতায় পৌঁছান অমিত শাহ। তিনি শহরে পা রাখামাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস। রবিবার সকালে দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই দুই দলের নেতা-কর্মীরা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল কালো পতাকা, কালো বেলুন।

এছাড়াও ‘গো ব্যাক অমিত শাহ’ পোস্টারও হাতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। সেই সঙ্গে চলে স্লোগান। বিমানবন্দরের পাশাপাশি সন্তোষপুর, পার্ক সার্কাসেও ‘গো ব্যাক অমিত শাহ’ পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামেরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

çorum escort bayan

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ