1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দিল্লিতে মুসলিমবিরোধী সহিংসতা : যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ঘেরাও-বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

ভারতের দিল্লিতে সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। শত-শত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভারতীয় কনস্যুলেটের বাইরে এই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেন। এই বিক্ষোভে নানা ধর্ম-মতের লোকেরা অংশ নিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারা ওই বিক্ষোভে অংশ নেন।

দিল্লির ওই সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

ভারতের রাজধানীতে সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। হিন্দু জনতা মুসলিমদের বাড়ি, দোকান ও মসজিদগুলিতে হামলা চালায়। তিন দিনব্যাপী এই তাণ্ডব চালায় তারা।

ওই সময় নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া লোকদের ওপর হামলা চালানো হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। তারা দিল্লিতে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। কনস্যুলেটের সামনে জড়ো হয়ে, ‘শেইম!(লজ্জা!) বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মকর্তারা কনস্যুলেট বিল্ডিং থেকে প্রস্থান করার পর বিক্ষুদ্ধ জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেন।

সানা কুতুবউদ্দিন নামে একজন বিক্ষোভকারী বলেন, আমরা ক্লান্ত হয়ে পড়েছি (উই আর এক্সহোস্টেড)। তিনি ‘অ্যালায়েন্স ফর জাষ্টিস এন্ড অ্যাকাউন্টিবিলিটি’ নামের একটি সংগঠনের অ্যাক্টিভিস্ট। এই সংগঠনটি শুক্রবার ওই র‌্যালির আয়োজন করে।

অন্যান্য সিভিল সোসাইটি সংশ্লিষ্ট সংগঠন-যেমন, অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ানস অ্যাকশন, শিকাগো অ্যাগেইনেষ্ট হিন্দু ফ্যাসিজম এবং বে এরিয়া অন হিন্দু ফ্যাসিজমও এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

সূত্র : আল-জাজিরা

elazığ escort

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ