1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সোলাইমানি হত্যায় ফেঁসে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন আট সংসদ সদস্য।

তারা অভিযোগ করেছেন, জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘রামস্টেইন’ থেকে জেনারেল সোলাইমানিকে হত্যার কাজে অপারেশন পরিচালনা করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা আফ্রিকা মহাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তৎপর ড্রোনগুলো রামস্টেইন ঘাঁটিতে বসে নিয়ন্ত্রণ করে এবং জেনারেল সোলাইমানিকে হত্যার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে জার্মানির ওই আট বামপন্থি এমপি অভিযোগ করেছেন।

মেরকেলের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী এমপি আলেক্সান্ডার নেউ এক বিবৃতিতে বলেছেন, একমাত্র জার্মানির ভূমিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি রামস্টেইনে স্থাপিত একটি স্যাটেলাইট রিলে স্টেশন থেকেই ড্রোন হামলার সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়।

তিনি আরো বলেন, জার্মান সরকার যুক্তরাষ্ট্রকে অবৈধ ড্রোন যুদ্ধে পৃষ্ঠপোষকতা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে- এটা আমরা মেনে নিতে পারি না।

অ্যাঙ্গেলা মেরকেল সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি অবহেলা করে যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলায় সাহায্য করে যাচ্ছে বলে ওই ফৌজদারি অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ