1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দিল্লিতে গর্ভবতী নারীকে দাঙ্গাবাজদের লাথি; জন্ম ‘বিস্ময় শিশু’র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে দিল্লিতে। এখন পর্যন্ত ৪০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সাম্প্রদায়িক এই হানাহানির ঘটনায় ভয়াবহ সব কাহিনী প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। শাবানা পারভীনের সন্তান জন্মের ঘটনা জানলে যে কেউ শিউরে উঠবে। ৩০ বছর বয়সী গর্ভবতী এই নারীর পক্ষে দাঙ্গা উপদ্রুত এলকা ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। কয়েক দিনের মধ্যেই হয়ত তার সন্তান ভূমিষ্ঠ হবে। তাই শ্বশুরবাড়িই থেকে গিয়েছেন তিনি। কিন্তু কে জানত, সোমবারের রাত তার কাছে বিভীষিকা হয়ে দাঁড়াবে!

পারভিনের শাশুড়ি নাসিমা বলেন, ‘রাতে হঠাৎ দুষ্কৃতীরা আমাদের বাড়িতে হামলা চালায়। তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অতর্কিত হামলায় পালিয়ে যেতে পারিনি। পারভিনের ওই অবস্থায় কীভাবেই বা পালিয়ে যাই! দুষ্কৃতীরা ধর্ম তুলে গালিগালাজ করে। আমার ছেলেকে মারধর করে। পারভিন বাধা দিতে গেল, তার উপরও হামলা চালানো হয়। ওর পেটে লাথি মারে দুষ্কৃতীরা। এরপরই পারভিনের শুরু হয়ে যায় প্রসব যন্ত্রণা।’

তখন উন্মত্ত জনতা দাপিয়ে বেড়াচ্ছিল দিল্লির বুকে। দোকানের পর দোকান জ্বলছে। রাস্তায় ইট-পাটকেল, কাচের টুকরো, লোহার রড এদিক-ওদিক ছড়িয়ে। বাতাসে গুমোট আতঙ্ক। জাফরাবাদ, মৌজপুর-সহ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকার ছবি কার্যত একই ছিল। ওই অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন তার স্বামী। প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি নিতে অস্বীকার করে ওই হাসপাতাল। বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠিকানা নেই। কিন্তু কোনোভাবেই পারভিনকে হারাতে চান না তার স্বামী। ছুটে যান অল-হিন্দ হাসপাতালে।

সেই হাসপাতালেই গত বুধবার পরভিন জন্ম দেন পুত্র সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। যে সঙ্কটজনক অবস্থায় পরভিন ছিলেন, তাতে সদ্যোজাত যে সুস্থ, তা দেখে অবাক চিকিৎসকেরা। তারা বলছেন, পরভিন ‘মিরাক্যাল বেবি’র জন্ম দিয়েছেন। স্বভাবতই খুশি পরভীন স্বামী ও শাশুড়ি। ভূমিষ্ঠ হওয়ার আগেই দুষ্কৃতীর পাঞ্জা থেকে পালাতে পারে, সে শিশু মিরাক্যালই। কিন্তু সদ্যোজাতকে নিয়ে এখন যাবে কোথায় পরভিন? বাড়ি তো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ