1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

লাফার্জ সুরমা সিমেন্টের নতুন সিইও তারেক এলবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২
  • ১২৩ Time View

নির্মাণ শিল্প সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সিইও হিসেবে নিয়োগ পেলেন তারেক এলবা। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এ নিয়োগ দেয়।

লাফার্জ ও সিমেন্টোস মলিনস এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত লাফার্জ সুরমা সিমেন্ট লি.। এ প্রতিষ্ঠানটি স্পেন ছাড়াও বাংলাদেশ, আর্জেনটিনা, উরুগুয়ে, মেক্সিকো, তিউনিশিয়ায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সদ্য নিয়োগ পাওয়া তারেক এলবা বলেন, “বাংলাদেশের নির্মাণ সামগ্রী শিল্পখাতের অবস্থান দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই খাতে অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে। এ লক্ষ্যে আমাদের বাংলাদেশের বাজার এবং গ্রাহকদের নিকটবর্তী হতে হবে। আমাদের ব্র্যান্ডের সামর্থ্যরে উপর আরো জোর প্রদান করতে হবে এবং আমাদের সামগ্রিক দক্ষতা আরো এগিয়ে নিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, এ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তারেক এলবা লাফার্জ সিমেন্ট ইজিপ্টের কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সিমেন্ট এবং ইস্পাত শিল্পে সেলস, মার্কেটিং, ইন্টারন্যাশনাল ট্রেড, কাস্টমার সার্ভিস এবং বিজনেস ডেভেলপমেন্ট এর মতো বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে ২০ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও রয়েছে আলেক্সান্দ্রিয়া ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে এক বছর কাজ করার অভিজ্ঞতা।

তারেক এলবা ১৯৮৯ সালে প্রকৌশলী অনুষদের প্রোডাকশন মেকানিক্স বিভাগ থেকে স্নাতোকোত্তর ডিগ্রি এবং ২০০৭ সালে এমবিএ ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ