1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

তথ্য এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের সংগঠন “বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি” এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি এর নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রী স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল এবং সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কোন পদেই আর কোন প্রতিদ্বন্ধি না থাকায় গত ১২ ফেব্রুয়ারি বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ