1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভারত থেকে খুব একটা ভালো কিছু পাইনি’, চুক্তি নিয়ে সংশয়ে ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

খুব শিগগিরই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ভারতের সঙ্গে এখনই বড়সড় কোনও চুক্তিতে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন ভারত সফরের আগে এমন ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী সময়ে জন্য ভারতের সঙ্গে ‘বড় চুক্তি’ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে তা আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সম্ভব হবে কিনা তা তিনি ‘জানেন না’।

আর মার্কিন প্রেসিডেন্ট এই কথাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে, তাঁর আসন্ন দিল্লি সফরের সময় ভারত-মার্কিন বাণিজ্যিক চুক্তি আদৌ হয়তো স্বাক্ষরিত হবে না।

নিজের দেশের সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ভারতের সাথে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্যে তুলে রাখতে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জল্পনা চলছে যে এই সফরের সময়ই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড়সড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে।

এই চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনও চুক্তি হবে।

একটি সূত্র জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার, যিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী ব্যক্তি, তিনি সম্ভবত রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। তবে মার্কিন আধিকারিকরা তাঁর আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।

ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে যদিও চাপা অসন্তোষ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি।”যদিও এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি ভারত সফর নিয়ে যথেষ্ট আশাবাদী।

সফরে আসার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতে তো শুনছি বিমানবন্দর থেকে নতুন স্টেডিয়াম পর্যন্ত পাঁচ থেকে সাত মিলিয়ন মানুষ থাকবেন আমায় স্বাগত জানাতে। আমি এ বিষয়ে যথেষ্ট উত্তেজিত।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ