1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

রাজপথে হাজার হাজার আইনজীবী সহকারী, সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্ল্যার্ক) নামের আইন পাশের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবী সহকারীরা। আজ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতি, ঢাকা আইনজীবী সহকারী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির কয়েক হাজার সদস্য মিছিলে অংশ নেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে মাজারগেইট, কদম ফোয়ার, মৎসভবন, শাহবাগ হয়ে পুনরায় একই পথ হয়ে সুপ্রিম কোর্টে শেষ হয়। মিছিলটি শাহবাগ পৌঁছলে তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি এবিএম গোলাম রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি আবদুল হালিম, জসিম উদ্দিন, আবুল হাশেম রতন, মো. হারুন অর রশিদ, খন্দকার মো. শাহ আলম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, ও মো. আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, জসিম উদ্দিন, হাকিমুর রহমান, অরুন কান্তি আইচ, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম শাকিল ও কবির হোসেন, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি এমএ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ, ঢাকা মেট্টোপলিটন আইনজীবী সহকারী সমিতির সভঅপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা থেকে আগামী ১১ মার্চ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ