1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে ভয়াবহ হামলা; দুই পুলিশসহ নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

পাকিস্তানে পুলিশের একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ওই হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

এদিকে, হাসপাতালের এক কর্মকর্তা জানান,আমরা ১০টি লাশ পেয়েছি এবং আহত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সূত্র : রয়টার্স, স্কাই নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ